বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা ছাত্রলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মাঈনউদ্দিন মাঈনুর উপর হামলাকারী কুথ্যাত সন্ত্রাসী খান মাসুদ ও তার সহযোগীদের গ্ৰেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রলীগ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা।
এসময় বক্তারা বলেন, খান মাসুদ আর কত রক্ত চাই তোমার বলো আমরা রক্ত দিতে প্রস্তুত। কুখ্যাত সন্ত্রাসী খান মাসুদ বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে বন্দর বাসী। সে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। আর এই কাজের বাঁধা দেওয়ায় খান মাসুদের সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে মাঈনু সহ বেশ কয়েক জন ছাত্রলীগের নেতাকর্মীদের দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর জখম করে । আমরা এই বিষয়ে বন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি । তাহলে কি ছাত্রলীগ করা আমাদের জন্য অপরাধ । আমরা নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের আদর্শের রাজনীতি করি । তিনি বলেছেন মাদক, সন্ত্রাস ও ইভটিজিং বিরুদ্ধে সমাজের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে । আমরা তাই করছি । কিন্তু খান মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী শামীম ওসমানের নির্দেশ অমান্য করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে । বন্দর খেয়াঘাট ও অট্রোরিক্সা স্ট্যান্টে ব্যাপক চাঁদাবাজি করছে । তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন চালায় । আমরা বন্দর বাসী খান মাসুদের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি চাই । আর অবিলম্বে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান করছি । তা নাহলে বাংলাদেশ ছাত্রলীগের যে সুনাম তা ক্ষুন্ন হবে । তাই আমরা চাই না একজন কুখ্যাত সন্ত্রাসী , চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর জন্য ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন হোক ।
বন্দর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোঃ আমান উল্লাহ, বন্দর থানা ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, বন্দর ইউনিয়ন ১ নং ওয়ার্ড সদস্য মোঃ ইউসুফ, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ লিটন, বন্দর শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মোরসালিন, ফতুল্লার সভাপতি মামুনুর রশিদ, ছাত্রলীগ নেতা দোলন হোসেন, অনিক হাসান, শ্যামল, এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, কাশেম, মোশাররফ, মোসাম্মৎ মর্জিনা বেগম, রহিমা খাতুন, মোসাম্মৎ সালেহ বেগম প্রমূখ ।
