বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে থানা কম্পাউন্ডে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ শরফুদ্দিন আহাম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি মীর মোজাম্মেল আলী, ফতুল্লা মডেল থানার ওসি(তদন্ত) শাহজালাল, ওসি (অপারেশন) মোঃমোস্তফা, সেকেন্ড অফিসার ফয়েজ আহাম্মেদ।। এছাড়া অনুষ্ঠানে ফতুল্লার প্রতিটি ওয়ার্ড থেকে শতাধিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন বলেন, ফতুল্লার আইনশৃংখলা নিয়ন্ত্রনের লক্ষ্যে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এলাকার মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, অপরাধ দমন এমনকি আইনশৃংখলা সহনীয় পর্যায়ে রাখার ক্ষেত্রে কমিউনিটি পুলিশের গুরুত্ব অপরিসীম। ভবিষত্যে কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ ফতুল্লার উন্নয়নের ন্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
