বিজয় বার্তা ২৪ ডট কম
দৃষ্টি প্রতিবন্ধীরা দৃষ্টি শক্তি না থাকতেও দেশ ও নিজের উন্নয়নে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই মানুষগুলো আজ সমাজ ও পরিবার কাছে বঞ্চিত বললেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন হায়দার । রবিবার বিকেল তিনটার দিকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সার্কিট হাউস সম্মেলন কক্ষে ‘সাদা ছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গিকার’ এই স্লোগানে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন । জসিম উদ্দিন হায়দার বলেন, এখানে আপনার যারা আছেন আপনাদের প্রয়োজনে যেকোন সময় আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের সমস্যা সমাধানে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করাবো। আপনাদের সাহয্যে নিজেকে ব্যবহার করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
জেলা সমাজ সেবা কার্যালয় উপ পরিচালক মো. হেলাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সির্ভিল সার্জন ডাঃ এহসানুল হক আরোও উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয় সাবেক রিসোর্স টিচার জুলহাস উদ্দিন, রিসোর্স টিচার ইউসুফ আলী হাওলাদার, জেলা প্রতিবন্ধি সংস্থা সাধারণ সম্পদক আব্দুল হক, কল্যাণী সেবা সংস্থার চেয়ারম্যান ডাঃ আঃ জব্বার চিশতি, গ্রীন ফর পিস আরিফ মিহির ও প্রদীপ কুমার প্রমুখ ।
