বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নারায়ণগঞ্জ মহানগরের ৬নং ওয়ার্ডের কর্মীসভা গতকাল শনিবার বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জের এসও রোড চত্তরে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মো:আলী হোসেন ও সঞ্চলনায় ছিলেন মো:জাহিদুল ইসলাম জাহিদ।উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর জাসদের সাধারন সম্পাদক মো:শাহজাহান। কর্মীসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,মহানগর জাসদের সহ-সভাপতি মহিউদ্দিন সানি,আবদুর রব,মো:নাজির হোসেন,আব্দুল মজিদ,মো:চান মিয়া,আবির ঢালী,আনোয়ার হোসেন,মো:রুহুল আমিন, মো:মনির হোসেন,মো:আশরাফ উদ্দিন ও মো:জালাল প্রমুখ।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মোসলেম উদ্দিন আহম্মেদ বলেন,জাসদ একটি আন্দোলনে গড়া রাজনৈতিক দল।দেশের প্রতিটি গণতান্ত্রিক অন্দোলনে জাসদের ভুমিকা ছিল অপরিসীম। শোষন মুক্ত একটি গনতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে জাসদ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি
আগামী ২৫অক্টোবর নারায়ণগঞ্জে ঐতিহাসিক ডিআইটি চত্তরে বিকেল ৩ টায় জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা সফল করার আহবান জানান। জনসভায় জাসদের কেন্দ্রীয় সভাপতি ও মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। উক্ত জনসভা সফল করার জন্য দলের তৃণমূল নেতা-কর্মীদের নানা দিক নির্দেশনা দেয়া হয়।
