বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও গরিব-দুঃখীদের ভোজের আয়োজন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার দুপুরে জেলা বার ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাধারণ সম্পাদক এড. হাবিব আল মুজাহিদ পলু, সাবেক যুগ্ম সম্পাদক এড. মহসিন মিয়া, জেলা বঙ্গবন্ধু মহিলা আইনজীবী পরিষদের সদস্য সচিব হাসিনা পারভিন প্রমুখ । পরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।

