বিজয় বার্তা ২৪ ডট কম
বিভিন্ন সময়ে ৩টি অবুঝ শিশু বাচ্চাকে একাধিকবার ধর্ষনের মামলায় লম্পট ধর্ষক সাইফুল ইসলাম বাদল (২৮)কে ২ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে বন্দর থানা পুলিশ। রোববার বিকেলে লম্পট সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে রিমান্ডে আনে পুলিশ। যার মামলা নং- ৫৪(৩)১৭ ধারা- ৩৯৪/৪১১। লম্পট ধর্ষক সাইফুল ইসলাম বাদল বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে। ধর্ষন মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, র্ধষণ মামলার তদন্ত স্বার্থে আমি মামলার আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে এনেছি। জিজ্ঞাসাবাদ অব্যহত রয়েছে। আসামী গুরুত্বপূর্ন তথ্য দিচ্ছে।
