বিজয় বার্তা ২৪ ডট কম
বিশ্ব বিবেক আজ ভুলুণ্ঠিত । কোথায় আজ বিশ্ব সমাজ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর এতো নির্যাতন । মুসলিম শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব সহ চীন, যুক্তরাষ্ট্র আজ নিশ্চুপ কোথায় তাদের মানবতা । বাংলাদেশে কিছু হলে সবাই উঠে পড়ে লাগে। কিন্তু রোহিঙ্গাদের পাশে কেউ নেই । এ সকল নির্যাতন মেনে নেওয়া যায় না বললেন হিন্দু সম্প্রদায়ের নেতারা ।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শহরের চাষাঢ়াস্থ শহীদ মিনারে প্রাঙ্গণে জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর হামলা, হত্যা , ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন । তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় নিপীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়ায় । তিনি রোহিঙ্গা শরণার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । ত্রাণ সামগ্রী নিয়ে গিয়ে তা বিতরণ করেন । আমরা তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই । যে শান্তির জন্য নোবেল কিন্তু সেই শান্তি নেই । তাই সুচির নোবেল কেড়ে নেওয়া হোক । আমরা রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরোচিত হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । আর অবিলম্বে রোহিঙ্গাদের পূর্ণবাসনের ব্যবস্থার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি ।
জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপিনাথ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, যুগ্ম সম্পাদক কমলেশ সাহা, মহানগরের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সহ সভাপতি উত্তম সাহা, সাধারণ সম্পাদক নিমাই দে, সাংগঠনিক কৃষ্ণ আচার্য, সদর উপজেলা সভাপতি দিলীপ মন্ডল, সাধারণ সম্পাদক রাজিব তালুকদার, জেলা খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি পিন্টু পলিকাপ, সাধারণ সম্পাদক সৌরভ দৈউড়ী, জেলা হিন্দু মহাজোটের সভাপতি সুভাষ সাহা, বন্দর , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর কুমার, সিঃ সহ-সভাপতি মনোরঞ্জন কুমার, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, সিদ্ধিরগঞ্জের আহ্বায়ক শিশির ঘোষ অমর, মহানগর ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাস আরোও উপস্থিত ছিলেন, তপন ঘোপ সাধু, সুশীল দাস, রামরন্দন সরকার সহ অনেকেই ।
মানববন্ধন শেষে পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে । এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রেজাউল বারী কাছে স্মারকলিপি গ্ৰহণ করেন ।
