বিজয় বার্তা ২৪ ডট কম
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন, ঘর বাড়িতে অগ্নিসংযোগ গণহত্যা বন্ধ ও অনতিবিলম্বে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।মানব বন্ধনে সভাপতিত্ব করেন সিপিবি’র শহর কমিটির সভাপতি কমরেড আব্দুল হাই শরিফ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর নেতা কমরেড বিমল কান্তি দাস, জেলা কমিটির নেতা দুলাল সাহা, শহর কমিটির সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী বিকু,শহর কমিটির নেত্রী শোভা সাহা, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নাঃঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নাঃগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক সুমাইয়া সেতু প্রমুখ।
মানব বন্ধনে নেতৃবৃন্দ বলেন- সম্রাজ্যবাদের মদদে ও উস্কানিতে মিয়ানমার রাষ্ট্র দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন, ঘর বাড়িতে অগ্নিসংযোগ ও গণহত্যা চালিয়ে আসছে।নারী শিশু বৃদ্ধাসহ সকলেই এই আক্রমনের শিকার হচ্ছে। এই নির্যাতন ও হত্যাকান্ডের ফলে রোহিঙ্গাদের জীবনে নেমে এসেছে চরম মানবিক বিপর্যয়।রোহিঙ্গাদের বাঁচাতে বিশ্ব বিবেক জাগিয়ে তুলতে হবে।কেননা বিশ্বপূঁজী মানুষ বুঝেনা মুনাফা বুঝে, এই চক্রান্ত নিঃসন্দেহে আন্তর্জাতিক চক্রান্ত ।সুতরাং বিশ্ব জনমত গড়ে তুলে জাতিসংঘের মাধ্যমে মিয়ানমার সরকার উপর রোহিঙ্গা নির্যাতন হত্যা বন্ধে এবং তাদের দেশে ফিরিয়ে নিয়ে নাগরিক অধিকার প্রদানের জন্য চাপ প্রয়োগ করতে হবে।অন্যদিকে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দ্রুত নিবন্ধিত করা, যাতে তাদের দ্বারা কোন অপরাধ সংগঠিত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের কূটনীতিক ততপরতা জোরদার করার আহবান জানান নেতৃবৃন্দ।
