নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী নাসিম ওসমানকে ভালবেসে নারায়ণগঞ্জ-৫ আসনটি লাঙ্গলের জন্য ছেড়ে দিয়েছে। আপনারা যতই ষড়যন্ত্র করুন কোন কাজ হবেনা। বুধবার সন্ধ্যায় বন্দরের মদনপুর বাগদোবাড়িয়া নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের ৫০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিম ওসমান আরো বলেন, ৭৫ বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর সহযোগীরা হত্যা করে রাষ্ট্র ক্ষমতা হরণ করে নিয়ে ছিল। আমি সেই আওয়ামী লীগার নই। আমরা সেই আওয়ামীলীগার যে দিন বঙ্গবন্ধুকে হত্যা করে সে দিন আমার বাবাকে গ্রেফতার করা হয়েছিল। আমার ভাই প্রয়াত এমপি নাসিম ওসমান বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে ঝাপিয়ে পড়েছিলেন। আমার বাড়িতেই বঙ্গবন্ধু আওয়ামী লীগের জন্ম হয়েছে। আমি সেই পরিবার থেকে আওয়ামীলীগার। আমার চেয়ে বড় আওয়ামীলীগার নারায়ণগঞ্জে নেই। তাই আমাকে নিয়ে কেউ যড়যন্ত্র করে আমাকে দাবিয়ে রাখতে পারবে না। আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পিছ পা হবো না। অনুষ্ঠানে মদনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালামের হাতে নৌকা তুলে দিয়ে তাকে আসন্ন ইউপি নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহবান জানান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়ক গোলাপ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বন্দর মাতা খ্যাত এমপি সেলিম ওসমানের সহধর্মীনী নাসরীন ওসমান। বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল,জেলা জাতীয়পার্টির সবাপতি আলহাজ্ব আবুল জাহের, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, ধামগড় ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন,জেলা ছাত্র সমাজ নেতা শফিক,যুবলীগ নেতা মাসুম, কৃষক লীগ নেতা হাজী আবুল কাশেম, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, যুবলীগ নেতা মোস্তফা ভূইয়া, ম্যানেজিং কমিটির সদস্য হাজী আবুল কাশেম ভূইয়া, ইব্রাহীম মেম্বার, আমান উল্লাহ আমান, খায়রুল হোসেন,হাবিুবর রহমান,করিম দেওয়ান, শফিউদ্দিন, সুরুজ মিয়া মেম্বার, গহন আলী মেম্বার, খলিল মেম্বার, বাবুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি নগদ ৫০ লাখ টাকার চেক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়কের হাতে তুলে দেন।