বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকা নামকরনের উদ্যোক্তা,ইসলামপুর জামে মসজিদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাবেক সদস্য মরহুম হাজী মোঃ আব্দুল হক মাতবর স্মরনে ও সকল কবরবাসীর রূহের মাগফেরাত কামনায় ইসলামপুর প্রগতি সংঘের উদ্যোগে শুক্রবার বাদ আছর মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ প্রাঙ্গণে আয়োজিত স্মরণ সভা ও দোয়ার মাহফিলে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী তথা মদনগঞ্জ ধান চাউল বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছূর রহমান চৌধূরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ মফিজ প্রধান হাজী হাবিব আহম্মেদ সর্দার,আঃ হাই সমাজ সেবক দীল মোহাম্মদ হাজী মাসূদ হোসেন রলি,মোঃ হারুন মোঃ বিল্লাল হোসেন নূর আলম প্রমুখ দোয়া পরিচালনা করেন ইসলামপূর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু সাঈদ। স্মরণসভায় আলোচনাকালে মোখলেছুর রহমান চৌধূরী বলেন,আকদুল হক মাদবর ছিলেন সাদা মনের মানুষ। সারাজীবন তিনি মানুষকে দিয়ে গেছেন নিজে কিছু নেননি। তার আদর্শ উদারতার কাছে আমরা ঋৃণী হয়ে আছি। তিনি আরো বলেন,আবদুল হক মাদবর নিঃসন্দেহে আলোর দিশারী ছিলেন তিনি যেখানেই পদচারনা করতেন সেখানেই আলোকিত হয়ে যেত। এই ইসলামপুর,কাঠপট্রি আমরা তার বদৌলতেই পেয়েছি। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য। জীবনের শেষ সময়টুকু পর্যন্ত তিনি আওয়ামীলীগ আর নৌকা যপে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও দল থেকে তাকে বিন্দুমাত্রও সম্মান জানানো হয়নি। কোথাও একটি শোকবার্তাও তার মৃত্যুতে জানানো হয়নি। আমরা তার বিদেহহী রুহের মাগফেরাত কামনা করছি।
