বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-নারায়নগঞ্জ- ডেমরা (ডিএনডি) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ অভ্যন্তরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে গতকাল শুক্রবার বাদ জুমা ডিএনডির সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ সেচ পাম্প হাউজের সামনে মানবন্ধন পালন করেছে অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির আলহাজ অতিকুর রহমান নান্নু ম্নুসী ও ডিএনডি এলাকাবাসী। প্রায় ৩ মাস ধরে পানিবন্ধি হয়ে অবর্নণীয় দুর্ভোগ পোহাচ্ছে ২০ লক্ষাধিক লোকের আবাসস্থল ডিএনডিবাসী। মানবন্ধনে নেতৃত্বে দেন আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সী। তিনি বলেন ডিএনডিবাসী পানিবন্দি হয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে । সরকারের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। নান্নু মুন্সী অভিযোগ করেন পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে ডিএনডির এক শ্রেণীর প্রভাবশালী মহল আতাত করে পানি আটকিয়ে মাছ চাষ করার কারণে জলাবদ্ধ পানি কমছেনা । ঠিকমতো পাম্প হাউজ কর্তৃপক্ষ সেচ পাম্প চালোচেছনা বলেও তিনি অভিযোগ করেন। ঈদুল আজাহার পূর্বেই যদি ডিএনডির জলাবদ্ধতা নিরসন করা না হয় তাহলে ঈদুল আজাহার পরে ভুক্তভোগী লাখ লাখ ডিএনডিবাসী ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবারাধ করে শিমরাইলস্থ সেচ পাম্প হাউজের সামনে অবস্থান নিবে, তখন সেই ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ রুপ নিবে বলে বক্তারা মনে করেন।। মানবন্ধনে আরও বক্তব্য রাখেন মাওলানা খন্দকার নাছিম রেজা, নেকমত আলী দেওয়ান, নূলুল আমিন দুলাল প্রমূখ। মানবন্ধনের অভিযোগের প্রেক্ষিতে শিমরাইল সেচ পাম্প হাউজ এর উপসহকারী প্রখৌশলী রাম প্রসাদ বাছের জানায়, ৩ টি পাম্প চলছে একটি নষ্ট রয়েছে। প্রতি সেকেন্ডে ৩০০০ কিউসেক পানি সেচ করে ডিএনডি তেকে শীতলক্ষ্যায় ফেলা দরকার কিন্তু সেখানে ৪০০ কিউসেক পানি সেচ করা সম্ভব হচ্ছে বলে ডিএনডি সেচ পাম্প হাউজের উপসহকারী প্রকৌশলী রাম প্রসাদ বাছের জানিয়ে তিনি আরও বলেন তাই ডিএনডির পানি সেচ করতে বিলম্ব হচ্ছে।
