বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ১২০ কেজি গাঁজা একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল সহ তিন গ্রেফতার ।
মঙ্গলবার রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই মিজানুর রহমান, এসআই আবু সায়েম, এএসআই প্রকাশ চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সের অভিযানে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে হিরাঝিল ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো গ- ১২ – ৫৭২০ ও মোটরসাইকেল ঢাকা মেট্রো ল- ১৭- ০৭৩৯ থেকে ১২০ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, (১) মাদারীপুর জেলার শিপচর থানার ভান্ডারী কান্দি গ্রামে মৃত আঃ কাদের জিলানী মাতবরের ছেলে মোঃ আবু মাঈদ (২৮) , বর্তমান ঠিকানা ঢাকা ডিএমপি লালবাগ থানার এ/পি ১৫২ জহর উদ্দিন বেপারীর বাড়ির ভাড়াটিয়া। (২) শরীয়তপুর জেলার পালং থানার সাবেক গাজিপুর গ্রামের মোঃ সোবাহান মাতবরের ছেলে মোঃ মনির হোসেন (৩২), (৩) ফরিদপুর জেলার সদরপুর থানার বানিয়ার চর গ্রামের মৃত তোতা খানের ছেলে মোঃ মিঠু খান(২৭)উভয়ের বর্তমান ঠিকানা ঢাকা ডিএমপি উত্তর বাড্ডা থানার আল্লাহর দান বাড়ির ভাড়াটিয়া।
এ সময় জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে হিরাঝিল ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল সহ তিন জনকে আটক করি এ সময় গাড়িতে থাকা ১২০ কেজি গাঁজা উদ্ধার করি। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে ।

