বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা শের আলী মেম্বারের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ। সোমাবার ২১ আগষ্ট জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের সদস্য সচিব মজিদ খন্দকার, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, কলাগাছিয়া ইউনিয়নের সভাপতি বাচ্চু মিয়া সহ অন্যা্ন্য নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেন।
দীর্ঘ দিন অসুস্থ্য থাকার পর বাধ্যক জনিত কারনে রোববার ২০ আগষ্ট গভীর রাতে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন শের আলী মেম্বার।

