বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু বলেছেন, প্রধান বিচারপতি এসকে সিনহা যে রায় নিয়ে বক্তব্যে দিয়েছেন সেই রায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের অপমান করা হয়েছে। তাই প্রধান বিচারপতি এসকে সিনহা বক্তব্যে প্রদান করেছে তা প্রত্যাহার করতে হবে । বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে সংবিধান, সংসদ ও গণতান্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আয়োজিত মানববন্ধন কর্মসূচির শেষ দিনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, সাতই মার্চ রেসকোর্স ময়দানে ভাষনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম । আমি যদি হুকুম দিতে না পারি তোমরা সবকিছু বন্ধ করে দিবে । এর পর মহান মুক্তিযুদ্ধে সবাই অংশগ্রহন করে । ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আর দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা । দেশের সংবিধানে বলা আছে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল । এই সংবিধান নিয়ে কারো কথা বলার অধিকার নাই । বঙ্গবন্ধুর আওয়ামী আইনজীবী পরিষদের তিন দিনের কর্মসূচির শেষদিনে আমরা বলতে চাই । প্রধান বিচারপতি যে রায় দিয়ে বক্তব্যে প্রদান করেছে তা প্রত্যাহার করে নিতে হবে । তা নাহলে আমরা কঠোর কর্মসূচি পালন করবো ।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলু’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক পাবলিক প্রসিকিউটর এড. আসাদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েল, এড. আল মামুন ভূঁইয়া, এড. আনোয়ার হোসেন, এড. মোঃ নজরুল ইসলাম, এড. ফারুক হোসেন, এড. মমিন, এড. ফারুক হোসেন, এড. এমদাদ হোসেন, এড. আলী আকবর, এড. আব্দুর রহিম, এড. সুজন প্রধান সহ অনেকেই ।
