বিজয় বার্তা ২৪ ডট কম
শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা তাতীলীগ কে একটি শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চাই বললেন কেন্দ্রীয় তাতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী । মঙ্গলবার দুপুরে নতুন কোর্ট এলাকায় জেলা তাতী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল ও গনভোজের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন । তিনি বলেন, আমি একেএম সামসুজ্জোহা সাহেবের ভক্ত ছিলাম । কিন্তু আমি শামীম ওসমানের ভক্ত কিন্তু তিনি তা জানেন না । শামীম ওসমানের সুনাম ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজিপুরের মত জেলাতেও রয়েছে । আমরা চাই শামীম ওসমান নির্দেশ মোতাবেক সকল কে নিয়ে জেলা তাতীলীগ গঠন করা হোক । তাতী লীগের জাতীয় কাউন্সিলের আগে নামে বেনামে অনেক জেলাতেই তাতী লীগ কমিটি গঠন করা হয়েছিল । ঠিক একই ভাবে অন্যান্য জেলার মত নারায়ণগঞ্জ জেলাতেও একাধিক কমিটি ছিল । কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে শামীম ওসমানের নেতৃত্বে একাধিক কমিটি ভেঙে একটি কমিটি দেখতে চাই । তিনি যাকে তাতীলীগের দায়িত্ব দিবেন তাকে নিয়ে সবাই কে কাজ করতে হবে । আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারও ক্ষমতায় আনতে শামীম ওসমানের নেতৃত্বে জেলা তাতী লীগ কে কাজ করার আহ্বান জানান তিনি ।
জেলা তাতী লীগের সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, বিশেষ অতিথি তাতী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী খগেন্দ্র চন্দ্র দেবনাথ আরোও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর মিয়া, সহ সম্পাদক আবু নাসের, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ নিজাম, সদস্য খাদেম ছানাউল্লাহ , জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান লিটন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা তাতী লীগের সাবেক সভাপতি ওসমান গনি বেলাল, জেলা সিনিয়র সহ-সভাপতি দেওয়ান কামাল, সহ-সভাপতি আমির হোসেন, মোর্শেদ আলম খান, মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, মুরশিদ আলম, রিপন ফকির, জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সহ সোনারগাঁ, ফতুল্লা, বন্দর, সিদ্দিরগঞ্জ, রূপগঞ্জে, আড়াইহাজার থানার নেতাকর্মীরা।
পরে গরীব ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন সাংসদ শামীম ওসমান ও তাতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ।
এর আগে সকাল ১০ টার দিকে শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামী তাতী লীগের সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই ফুলেল পুস্পস্তবক অর্পণ করা হয় ।

