বিজয় বার্তা ২৪ ডট কম
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮ টার দিকে শহরের নিতাইগঞ্জ কাঁচারী গল্লী এলাকায় গোপাল জিউর আখড়া প্রাঙ্গণে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত ট্রাষ্টি শ্রী পরিতোষ কান্তি সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপিনাথ সাহা, প্রধান আলোচক নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা আরোও উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের প্রজেক্ট পরিচালক ছেকোরুন নেছা, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সাধু নাগ মহাশয় আশ্রমের উপদেষ্টা গৌরাঙ্গ লাল, সাধু নাগ মহাশয় আশ্রম ও গোপাল জিউর আখড়ার সাধারণ সম্পাদক তারাপদ আশ্চর্য,মহতীর্থ লাঙ্গলবন্দ পূর্ণ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী শরৎ কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক কমলেশ সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল ।


