বিজয় বার্তা ২৪ ডট কম
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রায় একশটি স্পটে কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আওয়াতাধীন ইউনিটগুলোতে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, এড. আলী আকবর, আরীফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজিব, গন্ত্রাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইস্তিয়াক আল কাফি,আইন বিষয়ক সম্পাদক সুজন প্রধান, কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, ছাত্রলীগ নেতা শামীম আহামেদ, আশিকুর রহমান অনু, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা টিপু সুলতান, মো. ফাহিম, সৈয়দ মোস্তাক আহমেদ হাসিব, সৈয়দ রনি, কবির হোসেন সহ থানা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
১৯৭৫ সালে ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের স্মরণে দিনব্যাপী বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
ফতুল্লা এনায়েতনগর ছাত্রলীগ নেতা শেখ রাসেলের সার্বিক তত্ত্বাবধানে কাঙ্গালী ভোজ বিতরণ করেন জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি।

বন্দর থানা ছাত্রলীগ নেতা নাঈমুল ইসলাম মুন্নার সার্বিক তত্ত্বাবধানে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।
ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা আরফাত আবেদীন খোশবু’র সার্বিক তত্তাবধানে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

এদিকে জেলা ছাত্রলীগের সহ সভাপতি জুম্মান, ছাত্রলীগ নেতা সোহান প্রধান, শেখ সুমন, হাসান,মাইনুর সার্বিক তত্ত্বাবধানে রান্না করা খাবার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীন সদর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার, রুপগঞ্জ সহ সাতটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিটি ইউনিটের প্রায় একশটি স্পটে কোরআন, কাঙ্গালী ভোজ বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
