বিজয় বার্তা ২৪ ডট কম
মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আমাদের নিজেদের ভিতরে ঝগড়া ও বিভেদ চলতে থাকলে কখনো বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না । তাই আমাদের ভিতরে সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নৌকা প্রার্থী বিজয়ী করবো। এই বিজয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে আর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে ।
সোমবার বিকেল ৪ টার দিকে শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা যারা রাজনীতি করি অবশ্যই নারীদের সম্মান করতে হবে। কারন নারী হলো মায়ের জাতি । আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একজন নারী। তিনি ক্ষমতায় আসার পর নারীকে তার পূর্ণ মর্যাদা দিয়েছেন। আজ আমরা রাজনীতি ভাবে প্রতি হিংসা করে নারীদের নিয়ে বিভিন্ন কুটক্তি মূলক কথা বলছি ।
তিনি বলেন, আজকে বাংলাদেশ একটি মধ্যে আয়ের দেশে উন্নীত হয়েছে তার একমাত্র অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার । তার জন্য বাংলাদেশ আজ বিশ্বের মাঝে একটি প্রতিষ্ঠীত রাষ্ট্র । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ১৯৮০ সালে বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে। কারন বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিল একটি সমৃদ্ধ উন্নয়নশীল বাংলাদেশ দেশ।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রোকনউদ্দিন আহমেদ, নুরুল ইসলাম চৌধুরী, শেখ হায়দার আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, এড. মাহমুদা মালা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আব্দুল রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, কার্যকরী সদস্য সাখাওয়াত হোসেন খান সুমন, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, বন্দর পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম , ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কবির হোসেন, ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এমএ সোরহাব, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহীদ মোঃ পারভেজ, জেলা তাতীলীগের সভাপতি ইরফান উদ্দিন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক পরশ চৌধুরী, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক নুর নাহার সন্ধ্যা, যুগ্ম আহ্বায়ক শারমিন আক্তার ডলি, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনর সহ অনেকেই ।
