বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে এই সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়ার সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ এহসানুল হক, জেলা পুলিশ সুপার মঈনুল হক , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ , জেলা পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন, র্যাব ১১ এএসপি মোঃ ইকবাল হোসেন, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ, ডেপুটি জেলার তানিয়া আক্তার, লায়ন মোজাম্মেল হক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজমীন জেবিন বিনতে শেখ, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীব, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ পরিচালক মোঃ মজিবুর রহমান, গোপালদী পৌরসভার মেয়র হালিম সিকদার, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস,রুপগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ শাহজাহান ভূঁইয়া, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান প্রমুখ ।
এ সময় আগামী ঈদুল আযহা উপলক্ষ্যে সড়ক ও নৌপথে নিরাপত্তা জোরদার করা । ফিটনেস বিহীন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা। কুরবানীর ঈদে বেপারীরা যাতে করে তাদের পছন্দ মত হাঁটে নৌকা নিয়ে যাতায়াত করতে পারে তার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। রাতের বেলা বালুবাহী ট্রলার চলাচল নিষিদ্ধ। নারায়ণগঞ্জে সকল চায়না, জাপানি সহ বিদেশী নাগরিকদের নিরাপত্তার জোরদার করা। খাদ্যে ভেজাল মুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা। মাদক ও জঙ্গিবাদ বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এ সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
