বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার গোবিন্দপুর গ্রামে নাজিবুল আলমের বাসায় চুরির ঘটনা ঘটেছে। । এ ঘটনায় গতকাল বুধবার নাজিবুল আলম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সোনারগাঁ পৌরসভার গোবিন্দপুর গ্রামের নাজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ও উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা নাজিবুল আলমের বাসায় মঙ্গলবার রাতে ৫/৭ জনের একদল চোর হানা দেয়। এ সময় তারা বাসা থেকে দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও নগদ টাকা সহ চোরের দল দুই লাখ টাকার মালামাল লুট করে নেয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
