বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ গত সোমবার রাতে লালপুর পৌষার পুকুর পাড় এলাকায় ওয়ারেন্ট তামিল করতে গিয়ে শীর্ষ সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৩০) কে গ্রেপ্তার করেছে। সে মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান -২ ও তার সংগীয় ফোর্স গত সোমবার রাতে ফতুল্লা লালপুর পৌষার পুকুরপাড় এলাকায় ওয়ারেন্টের আসামী ধরার জন্যে গেলে তার সামনেই পড়ে যায় সন্ত্রাসী বাবু ওরফে কিলার বাবু।

