বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ও ২ মোবাইল চোরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার ফুলহর এলাকার রিয়াজউদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রমিজুদ্দিন রমু (৪৫) লক্ষনখোলা এলাকার জাহের খান মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সানি খান (২৭) ও বিবিজোড়া এলাকার আইয়ুব আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল হালিম (৪৬)। অপর ধৃত ২ মোবাইল চোররা হলো নারায়নগঞ্জ ১নং রেলগেইট এলাকার লিটন মিয়ার ছেলে নাসির (২২) ও পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকার টিক্কা মিয়ার ছেলে নাঈম (২০)। ধৃত ৫ জনের মধ্যে ৩ জনকে পৃথক ওয়ারেন্টে ও অপর ধৃত ২ মোবাইল চোরকে বন্দর থানার একটি চুরি মামলায় মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।

