BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

না’গঞ্জ আ’লীগের দলীয় অপরাধীদের জন্য রেড অ্যালার্ট

BIjoyBarta24 by BIjoyBarta24
আগস্ট ৪, ২০১৭
in বিজয় বার্তা ২৪ স্পেশাল, লিড
0
আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা ১০ জুলাই
55
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তদবীর না করতে নির্দেশনা

বিজয় বার্তা ২৪ ডট কম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোরতা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতিমধ্যে দলীয় অপরাধীদের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যাদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে হীনকাজে জড়িত এবং বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ উঠছে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের সর্বোচ্চ মহল থেকে নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে। একই সঙ্গে পাশাপাশি ‘অপকর্মকারীদের’ পক্ষে তদবির না করতে দলের নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে। উপরোক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করে থাকলে দায় দায়িত্ব দল বহন করবে না। ইতিমধ্যে এ ব্যাপারে জেলার প্রতিটি থানা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দকে বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি আরো জানান, যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় স্বার্থ পরিপন্থী কাজের অভিযোগ উঠছে তাদেরকে ডেকে সতর্ক করা হচ্ছে। মূল দল ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মীর অপরাধমূলক কর্মকা-ে সরকার ও দলের সব অর্জন এবং সাফল্য ম্লান হচ্ছে বলে মনে করেন দলীয় হাইকমান্ড।

সূত্রে জানা যায়, বর্তমান নারায়ণগঞ্জ আওয়ামীলীগ এবং দলীয় জনপ্রতিনিধিদের বিতর্কিত করতেই দলের কিছু নেতা-কর্মী বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। এদের বেশির ভাগই দলের ভিতর ‘হাইব্রিড’ হিসেবে পরিচিত। আগামী নির্বাচন পর্যন্ত এমন কঠোর মনোভাব থাকবে আওয়ামী লীগে। দলীয় ভাবমূর্তি যারা নষ্ট করবেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

জানা গেছে, তৃণমূলে শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির দলের ভিতর শুদ্ধি অভিযান শুরু করা হবে। এ জন্য অন্যায়-অনিয়ম, দ্বন্ধ-সংঘাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আগাম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। একই সঙ্গে দলের ইমেজ ক্ষুন্নকারী, অন্যায়-অনিয়মের সঙ্গে জড়িত দলীয় বিতর্কিত ব্যাক্তিদের পৃথক তালিকা তৈরি করা হচ্ছে।

দলীয় সূত্রমতে, আট বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগের কিছু নেতা-কর্মীরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত হওয়ায় দলের অভ্যন্তরীণসহ নানা অপকর্ম শুরু করেছে। মাদক ব্যবসা, চাঁদাবাজি, তদবীর, প্রভাব বিস্তার, ক্ষমতার অপব্যবহারসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এর ফলে দল ও দলীয় জনপ্রতিনিধিদের ইমেজ নষ্ট হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অপরাধমূলক কর্মকা-ে জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোরতা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। ইতিমধ্যে দলীয় অপরাধীদের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতারা জানান, কোনো নেতা-কর্মীর ব্যক্তিগত অপরাধের দায়ভার দল আর নেবে না। যেসব দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় স্বার্থ পরিপন্থী কাজের অভিযোগ উঠছে তাদেরকে ডেকে সতর্ক করা হচ্ছে। মূল দল ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মীর অপরাধমূলক কর্মকান্ডে দলের সব অর্জন এবং সাফল্য ম্লান হচ্ছে বলে মনে করেন দলীয় হাইকমান্ড।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, ঘনিয়ে আসছে একাদশ জাতীয় সাংসদ নির্বাচন। আর এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। দলীয় ইমেজ রক্ষাসহ সরকারের উন্নয়নে ব্যাঘাত এমনকি দলের নাম ব্যবহার করে কোন ধরনের অপকর্মে দলীয় কোন ব্যাক্তি জড়িত থাকলে তাকে ছাড় দেয়া হবে না। বিতর্কিত দলীয় ব্যাক্তি অপকর্মে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে দলীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া থানা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দকে বলা হয়েছে, বিতর্কিত ব্যাক্তিদের বিরুদ্ধে তদবীর না করার জন্য।

পরে

জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আগে

র‌্যাবের হাতে মহিলাসহ তিন অপহরনকারী গ্রেপ্তার

আগে
র‌্যাবের হাতে মহিলাসহ তিন অপহরনকারী গ্রেপ্তার

র‌্যাবের হাতে মহিলাসহ তিন অপহরনকারী গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.