বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক ৪নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় নিজ খরচে রাস্তা নির্মাণ করে দিয়েও মুল্যায়ণ পাচ্ছেন না আশরাফ উদ্দিন পেট্রোল পাম্পের মালিক জালাল উদ্দিন। একই এলাকার মোজাম্মেল নামে এক ব্যক্তি তার বাড়ীর গেইট বন্ধ করে দেয়াল নির্মাণ করার মিথ্যা অভিযোগ দায়ের করে জালাল উদ্দিনের মানহানি করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ জানা গেছে।
সরেজমিনে অনুসন্ধান করে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ আশরাফ উদ্দিন পেট্রোল পাম্পের মালিক জালাল উদ্দিন ৪৫ শতাংশ জমি ৯টি প্লট বিক্রি করে বিভিন্ন লোকের কাছে। তার মধ্যে দুটি প্লট কিনেন মোজাম্মেল ও শাজাহান। মোজাম্মেলের ৬ শতাংশ একটি প্লট কিনে ওই সময় টিন সেট ঘর নির্মাণ করে। বর্তমানে শাহজাহান তার প্লটে বাউন্ডারি করতে গেলে বাধা দেয় মোজাম্মেল। এনিয়ে দেখা দেয় বিরোধ।
প্লটের মূল মালিক জালাল উদ্দিন জানান, জমি বিক্রি করার সময় রাস্তা দেখিয়ে জমি বিক্রি করেছি। এখানে যে কয়েকটি প্লট ছিলো সবকটি জায়গার রাস্তা দেখিয়ে প্লট বিক্রি করা হয়েছে। তবে এখন হঠাৎ করে মোজাম্মেলের পাশের প্লট শাজাহান বাউন্ডারি করতে গেলে সে রাস্তার জমি ভেবে বাধা দেয়। যা কোন সচেতন ব্যক্তির কাম্য নয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, জালাল উদ্দিন সকলকে রাস্তা দিয়েই প্লটগুলো বিক্রি করেছে। প্রতিটি প্লটের সাথেই ১২ ফিট রাস্তা রাখা আছে। জমির প্রকৃত মালিকের কাছ থেকে ফায়দা হাসিলের কারণেই মোজাম্মেল বিচার সালিশের মাধ্যমে কিছু উৎকোচ হাসিলের ফঁন্দিফিকির করছে। জমির সাথে ১২ ফিটের রাস্তা থাকতে অহেতুক পাশের প্লট দখল করছে মোজাম্মেল। যা ভুমিদস্যুতা বলে গণ্য হয়। এদিকে নিজের জমির চার পাশ ওয়াল দেয়ার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিচার সালীশ বসান মোজাম্মেল। তার কথা জমি ক্রয়েই নাকি তাকে বলা হয়েছিলো জায়গা দক্ষিন দিক দিয়ে রাস্তা দেয়া হবে, যা অন্যান্য প্লটের মালিকরা বলছেন মিথ্যা। পাশের প্লটের মালিকরা জানায়, মোজাম্মেল নিজেই পরের প্ররোচনায় পরে অন্যব্যক্তির কথা মতো জালাল সাহেবের কাছ থেকে কিছু টু পাইস নিতে এমন ফন্দি ফিকির করছে। ঘঠনা স্থলে সিদ্ধিরগঞ্জ থানার এস আই নাসির গেলে এলাকাবাসীর প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃংখলার পরিপন্থি কিছু হলে সেটি আমরা দেখব। তবে জায়গা জমির ব্যপার নিজেরাই মিটিয়ে নেয়া উত্তম বলে মনে করেন তিনি।

