বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপি চেয়ারপারশনের উপদেষ্ঠা এড.তৈমূর আলম খন্দকার বলেছেন বাকশালী অবিচার অনাচারে গভীর অন্ধকারে নিম্মজিত আজ সারাদেশ।এই মূর্হুতে একমাত্র বিএনপিই পারে জাতিকে আলোর পথ দেখাতে।
আজ শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু মহলের উদ্যেগে আয়োজিত বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য কালে এড.তৈমূর আরো বলেন শুধু সদস্য হলে হবে না,বাকশাল হটানো আন্দোলনে রাজপথে থাকতে হবে।তিনি অবিলম্বে কারাবন্ধী যুবদল নেতা আল-আমিন খানের মুক্তি দাবী করেন ও কেন্দ্রীয় যুবদল সাধারন সম্পাদকের বিরুদ্ধে টাংগাইলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,যুগ্ম আহবায়ক রানা মুজিব.সাইফুর প্রধান,শওকত খন্দকার,আনিসুর রহমান নিক্সন,আক্তার হোসেন অনিক,সোহেল প্রধান,নুরুল্লাহ খন্দকার,মাহাবুবু হাসান জুলহাস,জামাল হোসেন, জাতীয়তাবাদী বন্ধু মহলের সাবেক সভাপতি মোঃশহীদ,সাবেক সভাপতি মোঃমুসা,সাধারন সম্পাদক মোঃ মিঠু আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক মুহিন আহম্মেদ রিপন,সহ-সভাপতি মোঃএম আর মনু,মোঃ আসাদ,মোঃসেলিম,মোঃসোহেল,মোঃরানা মুন্সি,মোঃসাঈদ মুন্সি,আল-আমিন,সুমন হাওলাদার,শাহজাহান,আলমগীরউদ্দিন,রমজান,মোঃমজিবর,নজরুল সহ শতাধিক নেতাকর্মী।
