বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন কালে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন বলেন ঘরে বসে ফেসবুকে ছবি দিয়ে বিএনপি’র কার্যক্রম পরিচালনা করা যাবে না। আমি অবাক হয়ে সংবাদপ্রত্রে দেখলাম সরকার দলীয় সাংসদ আন্দোলন করার ঘোষনা দিয়েছেন। তিনি জনগনকে বোকা বানানোর চেষ্টা করছেন। সরকার দলীয় সাংসদের আন্দোলন করতে হবে কেন। আন্দোলনতো করব আমরা যাদের পকেটে ক্ষমতা নেই। সরকার দলের সেচ্ছাচারিতা দুর্নীতি অনিয়ম ও বানিজ্যের কারনে ডিএনডিবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর তাদেরই মধ্যমনি সাংসদ এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পাগলের প্রলাপ বকে যাচ্ছেন।
তিনি আরও বলেন, প্রতিটি নির্বাচনে তিনি নারায়নগঞ্জের ৫টি উপজেলায় ভোটের জন্য চষে বেড়িয়েছেন। কখনও সদস্য সংগ্রহের জন্য দ্বারে দ্বারে গিয়েছেন। তাকে এমপি বানানো হলে এক আসনে বানানো হবে তাহলে কেন তিনি নারায়নগঞ্জে প্রতিটি উপজেলায় কাজ করছেন। কারন তিনি বিএনপি’র নিবেদিত প্রান সৈনিক। তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পদ নিয়ে কাজ করলেন না তাহলে তো হল না। কাজ করতে হবে সবাই মিলে পদ থাকুক বা না থাকুক। বিএনপিকে ভালোবেসে দেশের মানুষ বিএনপি’র জন্য কাজ করে যাচ্ছে। আপনারা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন জনগন কাদের ভালোবাসে। আওয়ামী লীগে কিছু কুচক্রী মহল রয়েছে যারা নারায়নগঞ্জের প্রভাবশালী নেতা যাদেরকে আমি চিহ্নিত করতে চাই না। নারায়নগঞ্জবাসী এখন দেখছে তারা নিজেরা কিভাবে কাদা ছুড়াছুড়ি করছে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি দুবছর জেল খেটেছেন। জেলখানার বালাখানায় কত ধরনের সুযোগ সুবিধা দেয়া হয়েছে। তাই বলে কি কেউ সেই জেলখানায় থাকতে চায়! সরকার উন্নয়নের নাম প্রচার করে দুর্নীতিকে ঢাকতে চাইছে। তাই বলে জনগন জেলখানার বালাখানার মত উন্নয়নের নামে দুর্নীতিতে বসবাস করতে চায়! রাজনীতিতে আমরা কাউকে ছাড় দেব না। মিথ্যা মামলা হামলা থেকে বিরত থাকুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর শ্রমিক দলের সভাপতি আকবর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জাসাস সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডিএস বাবুল ও কাশেম মেম্বার প্রমুখ। সভায় দুই শতাধিক সদস্য সংগ্রহ করা হয়।

