বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার কুতুবপুর ভূইগড় এলাকায় পরকিয়া প্রেমের টানে প্রবাসী স্বামী শাহজাহান মাহমুদের স্ত্রী স্বর্নালংকার টাকা পয়সা নিয়ে সুমনের সাথে পালিয়ে চম্পট মারে। এঘটনায় স্বামী শাহজাহান মাহমুদ ও তার পরিবার প্রতিবাদ করলে পরকিয়া প্রেমিক সুমন ও স্ত্রীর পরিবারের সদস্যদের সাথে তুমুল মারামারি সংঘঠিত হয়। এই মারামারির ঘটনা ঘটেছে গত ২০ জুলাই সকাল সাড়ে ১০টায়। এব্যাপারে শাহজাহান মাহমুদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ অভিযোগে জানাযায়, ফতুল্লার কুতুবপুর ভূইগড় বাজার এলাকার মৃত জলিল মাহমুদের ছেলে মো. শাহজাহান মাহমুদ (৪৫)। সে ১২ বৎসর যাবৎ প্রবাসে থাকেন। গত ১৮ বছর আগে মুন্সীগঞ্জ জেলা ও সদর থানার কসবা গ্রামের শামসুল হকের মেয়ে মায়া বেগম(৩৭)কে বিবাহ করেন। শাহজাহান বিদেশ থেকে টাকা পয়সা স্বর্নালংকার সব তার স্ত্রীর কাছে পাঠায়। স্ত্রী গত ২বৎসর যাবৎ সে স্বামীর আদেশ নিষেধ অমান্য করে চলে। সে ভূইগড় এলাকার রহিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া সুমন (২০) নামের এক যুবকের সাথে পরকিয়া প্রেমে পড়ে। তাকে সে টাকা পয়সা দিয়ে তার সাথে চলে যাওয়ার জন্যে নানা ফন্দি করে। এ ব্যাপারে মায়ার মা ভাই কে জানালে তারাও মায়ার পক্ষ নিয়ে সুমনের সাথে সম্পর্কে উৎসাহ দেয়। এক পর্যায় গত ২০ জুলাই মায়া বেগম তার মা ভাই ও সুমনকে নিয়ে মারামারি করে। পরে সে সুমনের সাথে মায়া চলে যায়।
