বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার ভূইগড় এলাকায় পারিবারিক কলহের জের ধরে পাষন্ড স্বামীর ছুড়ির আঘাতে স্ত্রী খুন এবং শ্যালিকা ছাড়াতে গিয়ে সেও ছুড়ির আঘাতে গুরত্বর জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনা ঘটেছে গতকাল (২২জুলাই) সকাল ৭টায় । পাষন্ড স্বামী মো. নাসির উদ্দিন(৩০)কে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
এলাকা সূত্রে জানাযায়, ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ভূইগড় এলাকায মো. নুরুল ইসলাম কাজীর বাড়িতে ভাড়াতে বসবাস করে নাসির উদ্দিন ওতার স্ত্রী মোসাঃ সাবিনা ইয়াসমিন(২৫)। তাদের সাথে শ্যালিকা শারমিনও বসবাস করে আসছে। নাসির নেশা করে ঠিক মতো কাজকর্ম করেনা। স্ত্রীকে নেশার টাকার জন্যে নাসির মারধর করে। তাদের সংসারের মধ্যে ঝগড়া লেগেইে থাকে। প্রতিদিনের ন্যায় গতকাল শুক্রবার (২১জুলাই) রাতে সাবিনা আর নাসিরের মধ্যে ঝগড়া হয়। রাতে বেশ কয়েকবার মারা মারি হয়্ এসম,য় শ্যালিকা শারমিন দু’জনকেই গালিগালাজ করে ঝগড়া মিঠিয়ে ফেলে। সকাল ৬টায় নাসির ঘুম থেকে সবার আগে উঠে স্ত্রীর মা বাবাকে তুলে গালি দিতে থাকে। এরপর স্ত্রী সাবিনা তার স্বামীকে গালি দিতে নিষেধ করায় সে স্ত্রীকে আবারও মারধর করে। কিছুক্ষন পরে শ্যালিকা শারমিন ও সাবিনা মিলে নাসিরকে গালিগালাজ করলে নাসির ছুড়ি দিয়ে স্ত্রী সাবিনাকে আঘাত করে। এসময় শ্যালিকা শারমিন বেনকে উদ্ধার করতে গেলে রাগে ক্ষিপ্ত হয়ে নাসিরের শরীরে আঘাত করলে নাসির তার শ্যালিকাকেও ছুড়ি দিয়ে আঘাত করে। এসময় তাদের চিৎকারশুনে আশেপাশের লোকজন এসে নাসিরকে আটক করেএবং লাশ রেখে শারমিনকে রক্তাক্ত অবস্থায় খানপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। সেও সেখানে মৃত্যুর সাথে পাঞ্জালড়ছে বলে এলাকাবাসী জানান।
পুলিশ সাবিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করে। ঘাতক নাসির উদ্দিনকেও চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।
