বিজয় বার্তা ২৪ ডট কম
২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৫টায় সৈয়দ আলী চেম্বার ব্যাঙ্ক চত্বরে শ্রমিক সমাবেশ ও শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব বুলবুল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম সুজন, ফতুল্লা শাখার সভাপতি আশেকে রাসুল শাওন, গাবতলী-পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবীর, সিদ্ধিরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, বিসিক শাখার সভাপতি নূর হোসেন সর্দার, সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর, রূপগঞ্জ শাখার সভাপতি মোঃ সোহেল, রি-রোলিং স্টিল মিলস মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস,এম,কাদির।
নেতৃবৃন্দ বলেন, আজ থেকে ২৪ বছর আগে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সকল গার্মেন্টস শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামনের কাতারে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে। কারখানায় কাজ করা অবস্থায় ভবন ধ্বস,বয়লার বিস্ফোরণ,আগুনে পুড়ে অনেক শ্রমিক নিহত ও আহত হয়েছে। নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের আন্দোলনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট অগ্রণী ভ’মিকা পালন করেছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা, নিরাপদ কর্ম পরিবেশ, শ্রমিক কলোনী, চিকিৎসা, রেশনের আন্দোলনও করে আসছে। নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরী ১৫০০০ টাকা ঘোষণা, নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ৪৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকারসহ শ্রম আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল করে গণতান্ত্রিক আইন চালুর দাবি করেন।

