বিজয় বার্তা ২৪ ডট কম
মো. জুয়েল হোসেনকে সভাপতি, সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানকে সাধারণ সম্পাদক ও মাকসুদ হোসেন রকিকে সাংগঠনিক সম্পাদক করে ৭৩ সদস্য বিশিষ্ঠ মহানগর সেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহষ্পতিবার সকালে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটি এই ৭৩ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেছেন।
এদিকে কমিটির অনুমোদন উপলক্ষে নব গঠিত মহানগর সেচ্ছাসেবকলীগের কমিটি আলোচনা সভা, শহরে মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অপর্ণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দনশীল, সহ সভাপতি রবিউল হোসেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজনু, জেলা কৃষকলীগের সভাপতি নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, মহানগর কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক জিললুর রহমান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসান হক নিপু, মহিলা নেত্রী ইসরাত জাহান স্মৃতি, সুইটি ইয়াসমিন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী আকবর, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, যারা দলের ভিতর কোন্দল সৃষ্টি করছেন তারা নিজের ইচ্ছায় চলে যান। নাহলে আমরা আওয়ামীলীগ, যুবলীগ সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন একত্রিত হয়ে আপনাদের বিতারিত করবো। সামনে একাদশ সংসদ নির্বাচন। নারায়ণঞ্জে আমাদের নেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করবো। নারায়ণগঞ্জের প্রতিটি আসনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকার জয় উপহার দিবো। নব গঠিত মহানগর সেচ্ছাসেবকলীগের কমিটিকে অভিনন্দন জানাই। তারা যেন শেখ হাসিনার নৌকা জয় ছিনিয়ে আনতে কাঁধে কাধ রেখে আমাদের সাথে কাজ করতে পারেন।
আলোচনা সভা শেষে ভাষাসৈনিক শামসুজ্জোহা, ভাষাসৈনিক নাগিনা জোহা, সাবেক পৌর চেয়ারম্যান আলী আহম্মদ চুনকা ও প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কবর জিয়ারত করেন।

