বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার তালিকাভূক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজান ওরফে পিচ্ছি মিজান (৩২) ফতুল্লার মাসদাইর এলাকার আফজাল মিয়ার ছেলে এবং জসীম একই এলাকার মোসলে মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান-২ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালিকাভূক্ত সন্ত্রাসী পিচ্চি মিজান এবং জসীম নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ফতুল্লা মডেল থানার তালিকাভূক্ত সন্ত্রাসী। পিচ্চি মিজানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি,অস্ত্র মামলা রয়েছে। আর জসীম সৈনিকলীগ নেতা মোখলেছ হত্যা মামলার প্রধান আসামি তার বিরুদ্ধে অস্ত্র,ছিনতাই, ঝুট সন্ত্রাসের মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের নিয়ে অস্ত্র উদ্ধার অভিযান চলছে বলেও মিজান জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেছেন, গ্রেপ্তারকৃতদের নিয়ে অভিযান চলছে। অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিং দেওয়া হবে।

