বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ধৃত ৬ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২’শ ৫৩ পিছ ইয়াবা, ৬ বোতল ফেন্সিডিল ও ৩’শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ৩টি সংস্থা বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৫টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪৫(৭)১৭, ৪৮(৭)১৭, ৪৯(৭)১৭, ৫০(৭)১৭ ও ৫১(৭)১৭। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই জামাল উদ্দিনসহ তার সঙ্গীয় র্ফোস সোমবার সন্ধ্যায় এনায়েতনগর নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ লেংরা বাবুর বাড়ীর সামনে থেকে ৩’শ গ্রাম গাঁজাসহ উক্ত এলাকার মৃত মজিবুর মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মনির হোসেন (৫৫)কে গ্রেপ্তার করে। একই দিনে বিকেলে কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই আমিনুল ইসলামসহ তার সঙ্গীয় র্ফোস কামতাল নবীর হোসেন মিয়ার মার্কেটের সামনে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিড়াইপাড়া এলাকার মৃত রফিক মিয়ার ইয়াবা ব্যবসায়ী ছেলে আবু তাহের (৪৬)কে গ্রেপ্তার করে। সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অফিসের উপ-পরিদর্শক মাসুদ রানাসহ তার সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর আরকে হাসপাতালের সামনে অটোরিক্সা স্ট্যান্ডে মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান চলাকালে ডিবি পুলিশ ৬ বোতল ফেন্সিডিলসহ মদনপুর চাঁনপুর এলাকার মৃত ইউনুছ সরদার মিয়ার ছেলে ফেন্সিডিল ব্যবসায়ী দেলোয়ার হোসেন ইকবাল (২৫) ও একই থানার পূর্ব কেওঢালা এলাকার হাজী আলী আক্কাস মোল্লা মিয়ার ছেলে অপর ফেন্সিডিল ব্যবসায়ী জহিরুল ইসলাম (২৮)কে গ্রেপ্তার করে। একই রাতে বন্দর থানার এএসআই রাশেদুল ইসলামসহ তার সঙ্গীয় র্ফোস বন্দর সিরাজদৌল্লা ক্লাবের সামনে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ২৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উক্ত এলাকার আলী অজম মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শামীম (২৬)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সার্কেল পরিদর্শক তমিজউদ্দিন মৃধাসহ তার সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার ফুলহর এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ২’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উক্ত এলাকার আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে ইয়াবা স¤্রাট রফিকুল (২২)কে গ্রেপ্তার করে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত ৬ মাদক ব্যবসায়ীকে পৃথক ৫টি মাদক মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত ধৃতদের জেল হাজতে প্রেরণের র্নিদেশ দেন।
