বিজয় বার্তা ২৪ ডট কম
নব গঠিত শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার আশ্রম ও মন্দির কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও রক্ষিত মালামাল হস্তান্তর করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই দায়িত্ব হস্তান্তর ও রক্ষিত মালামাল হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নব গঠিত শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার আশ্রম ও মন্দির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বিজয় কুমার মোদী, সহ সাধারণ সম্পাদক শংকর রায়, সহ কোষাধ্যক্ষ শজিৎ পোদ্দার, দপ্তর সম্পাদকস্বপন কুমার দে, সদস্য শংকর কুমার সাহা, ননী গোপাল সাহা, হৃদয় কুমার বণিক, সাধন চক্রবর্তী, সুশান্ত শীল, লিটন চন্দ্র পাল, বাবুল বণিক প্রমুখ।
উল্লেখ্য, গত বছর শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার আশ্রম ও মন্দির কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা প্রশাসককে আহ্বায়ক ও নারায়ণগঞ্জের দুই এমপিকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল।

