বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ৪শ’ ৫৫ ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানান, ফতুল্লা মডেল থানা পুলিশ গত ১৫ জুলাই রাতে দাপাইদ্রাকপুর এলাকা হতে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক স¤্রাট মহসীন (২৯),সাজ্জাদ হোসেন(২৮)কে গ্রেপ্তার করেছে। মহসীন রেল ষ্টেশন এলাকার সোমা বেপারীর ছেলে এবং দাপাইদ্রাকপুর এলাকায় মৃত সিরাজ উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন। অপরদিকে, ফতুল্লার আরেকটি টীম ভোলাইল গেদ্দার বাজার এলাকা হতে গত ১৬ জুলাই রাতে ৫৫পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফূল জামান আকাশ (৩০ কে গ্রেপ্তার করেছে।সে ঐ এলাকার মৃত আমজাদ হোসেন এর ছেলে ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

