বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি )পুলিশ এর পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ফতুল্লার বিভিন্ন এলাকা হতে ১৫০ বোতল ফেন্সিডিল,৪শ‘৫পিস ইয়াবা ট্যাবলেট ,২০ পুরিয়া হেরোইনসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম -২ জানান,ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান-২ গত ১৫ জুলাই রাতে ঢাকা-নারায়ণঞ্জ লিংক রোডের পাশে ১৫৫পিস ইয়াবা ট্যাবলেটসহ বাছেদ(৫০)কে গ্রেপ্তার করে। সে সিদ্ধিরগঞ্জ বাঘমারা গ্রামের এলাকার জয়নাল আলীর ছেলে। এএসআই রফিকুল ইসলাম -১ গত১৫ জুলাই তল্লা এলাকা হতে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমিনের ছেলের রমজান হোসেন(২২) । এস আই মাহবুবুল আলম গত ১৫ জুলাই রাতে কাশীপুর গোয়ালবন্দ এলাকা হতে ২০ পুরিঅ হেরোইনসহ তারা মিয়ার ছেলে হেলালউদ্দিন (২৮)কে গ্রেপ্তার করে।
অপরদিকে, জেলা গোয়েন্দা(ডিবি) পপুলিশ এস আই মনিরুজ্জামান গত ১৫ জুলাই রাতে পূর্বলামা পাড়া এলাকা হতে ১৫০ বোতল ফেন্সিডিলসহ বাদশা নামের এক মাদক বিক্রেতা ও পুলিশের সোর্স কে গ্রেপ্তার করেছে। সে কুতুবপুর নয়ামাটি এলাকার মৃত সোালেমান মিয়ার ছেলে। এসআই মোল্লা টুটুল ফতুল্লার মাসদাইর কবর স্থান এলাকা হতে গত ১৫ জুলাই রাতে ২০০(দুইশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাতেমা আক্তার ফতে(৪৫)কে গ্রেপ্তার করেছে। সে আমলাপাড়া এলাকার মো. ইসলাম মিয়ার স্ত্রী। এবঅপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা দায়ের করেছে।
