বিজয় বার্তা ২৪ ডট কম
গত মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ মো. শরীফ(২২)কে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মাসদাইর এলাকায় মাদকের অভিযান পরিচালানা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, ফতুল্লা মডেল থানা পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মাসদাইর এলাকায় মাদকের অভিযান চালায়। এ অভিযানে ৩০ পুরিয়া (২গ্রাম) হেরোইনসহ শরীফ নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে । সে গলাচিপা সড়কের মো. ভাষানীর ছেলে। শরীফের বিরুদ্ধে পুলিম বাদী হয়ে মাদক নিয়নস্ত্রণ আইনে মামলা দায়ের করেছে । মামলা নং-৩৩(৭)১৭।

