বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ঘন্টায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস আই নাজিউর রহমান জানান, গত ৭ জুলাই (শুক্রবার) রাতে ফতুল্লা মডেল থানার এস আই রাজু মন্ডল বিসিক শাসনগা^ও এলাকার ২নং- গেইট রাস্তার পাশে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা শ্যামল হাসান(৩৫)কে গ্রেপ্তার করে। সে দেওভোগ বাংলাবাজার এলাকার শাহ জামানের ছেলে।
অপরদিকে, গত শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানার এস আই নাজনীন আক্তার ফতুল্লার আলীগঞ্জ এলাকা হতে ২ কেজি গাঁজাসহ মিন্টু কাজীকে গ্রেপ্তার করে। মিন্টু কাজী(৩৫) ঐ এলকার মৃত জালাল মিয়ার ছেলে।
এব্যাপারে পুলিশ বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
