বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মনোয়ারা বেগম (৫০) বেগম নামে এক মহিলা নিহত হয়েছে। গতকাল রবিবার রাত ৮ টায় নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড সড়কের মুনলাক্স গার্মেন্টেসের সামনে এ ঘটনা ঘটেছে। রাস্তা পার হতে গেলে ওয়াসার পানিবাহী একটি গাড়ী তাকে চাপা দিলেই সে ঘটনাস্থলে নিহত হয়।
জানা যায়, গার্মেন্টস কর্মী মনোয়ারা বেগম (৫০) মুনলাক্স গার্মেন্টেস এর সামনে দিয়ে রাস্তা পার হতে গিয়ে ওয়াসার পানিবাহী গাড়ী (নং- ঢাকা-মেট্রো-নং-১১-১৯৫০) তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ গাড়ী আটক করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার এস আই জহির জানায়, রাস্তা পাড় হতে গিয়ে মনোয়ার বেগম নামে এক মহিলা সড়ক দূর্ঘটনার শিকার হয়েছে। চালকসহ গাড়ী আটক করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
