বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৯০ পিছ ফেন্সিডিল কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে স্থানীয় ২৩নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধাণের সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার সিদ্দিকনগর এলাকার স্বল্পেরচক (কদমরসুল) মাঠপাড়া এলাকার মৃত শরীফের ছেলে জাকির হোসেন ওরফে জাকির খান(৪৫) ও একই এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে নাঈম (৪০)। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। এ ব্যাপারে অভিযান নেতৃত্ব দানকারী সাব-ইন্সপেক্টর এমদাদ হোসেন জানান,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধানের সহযোগিতায় বুধবার দিববাগত রাত ৯টায় থানার সিদ্দিকনগর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাকির খান ও নাঈমকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকাবস্থায় ৯০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
