বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে পথ শিশুদের মাঝে ৪ সেট করে নতুন পোশাক কিনে দেওয়ায় তাদের মুখে ঈদের হাসি ফুটিয়েছেন ওসমান পরিবারের উত্তরাধিকারী একে এম অয়ন ওসমান।
রবিবার সন্ধ্যায় চাষাঢ়া বেইলী টাওয়ারের আভিজাত দোকান থেকে এই পোশাকগুলো পথ শিশুদের কিনে দেন তিনি।
এসময় নতুন জামা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় পথ শিশুরা। তারা বলেন, অয়ন ভাইয়া আমাদের এবার ঈদের খুশি এনে দিল। আমরা তার দেওয়া পোশাক পেয়ে অনেক খুশি। আল্লাহ যেন তার মঙ্গল করেন।
মার্কেটে উপস্থিত জনগন হঠ্যাৎ এমন কর্মকান্ড দেখে আশ্চর্য হয়ে যায়। যেই পথ শিশুদের পাশে সভ্য সমাজের কেউ দাড়াবার নেই। সেই পথ শিশুদের জন্য এমন দামি পোশাক দেওয়া মহৎ এর লক্ষন বলে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা আরো বলেন, ওসমান পরিবার এই জেলার উন্নয়নে ও গরীব মানুষের পাশে এসে যেভাবে দাড়ান। তারই ধারবাহিকতায় ওসমান পরিবারের ঐতিয্য ধরে রাখতে একে এম অয়ন ওসমান নারায়ণগঞ্জের অসহায়দের পাশে এসে দাড়াচ্ছেন।
