বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ভিন্নমাত্রার মোবাইল শো রুম উদ্বোধন করেছেন সাংসদ শামীম ওসমানের পুত্র একে এম অয়ন ওসমান। যেখানে ৮টি শো রুমে পাওয়া যাবে ভিন্ন ভিন্ন কোম্পানীর মোবাইল সেট।
রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের হাসনাত স্কয়ারের ৩য় তলায় এই শো রুমগুলোর উদ্বোধন করেন তিনি।
এসময় অয়ন ওসমান তিন তলায় সামসং, লাভা, ওয়ালটন, অপ্পো, নকিয়া, এম.আই, সিম্ফনি কোম্পানীর মোবাইলের শো রুমগুলো পরির্দশন করে দেখেন। পরে দ্বিতীয় তলায় ডায়মন্ড ওয়ার্ল্ড, কেস আই এর শো রুম পরিদর্শন করেন তিনি।

উদ্বোধনকালে অয়ন ওসমান তার প্রতিক্রিয়ায় জানান, আমাদের নারায়ণগঞ্জ এখন দিন দিন উন্নত হচ্ছে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন মোবাইল শো রুম। হাসনাত স্কয়ারে উচ্ছাসদের নির্মিত এই মোবাইল শো রুমগুলো এই জেলার মানুষের ব্যপক চাহিদা মিটাবে। এখন আর ঢাকায় যেতে হবে না। এমন শো রুম নির্মান করায় উচ্ছাস সহ এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই।

