BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ডিএনডি বাঁধ এলাকায় পানি থেকে মুক্তি নেই বাসিন্দাদের

BIjoyBarta24 by BIjoyBarta24
জুন ১৮, ২০১৭
in লিড, সিদ্ধিরগঞ্জ থানা
0
ডিএনডি বাঁধ এলাকায় পানি থেকে মুক্তি নেই বাসিন্দাদের

????????????????????????????????????

0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরার (ডিএনডি) লাখ লাখ বাসিন্দারদের পানি থেকে মুক্তি নেই। গত কয়েক দিনের বৃষ্টিতে খাল ভরাট হয়ে উঠান ও বাসাবাড়িতে পানি প্রবেশ করায় ডিএনডির নিচু এলাকার বাসিন্দারা পানিতে বসবাস করছে। আষাঢ়ের শুরুতেই বৃষ্টি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ দুর্ভোগের আশংকা করছে লাখ লাখ বাসিন্দারা। পানি প্রবাহের পর্যাপ্ত জায়গা না রেখে অপরিকল্পিতভাবে বাড়ি ও কারখানা নির্মাণ, পানি নিষ্কাশন খালে শিল্প ও আবাসিক বর্জ্য, কোথাও কোথাও নিষ্কাশন খাল বেদখল বা ভরাট হয়ে যাওয়া এবং ৫০ বছরের পুরোনো পাম্প দিয়ে দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতার কবলে পড়ছে ডিএনডিবাসী। এতে প্রতি বছরই দুর্ভোগে কাটাতে হচ্ছে ডিএনডিবাসীদের। জানা যায়, ১৯৬৫-৬৮ সালে প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর জমি নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) ইরিগেশন প্রজেক্ট চালু হয়। ৩২ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যরে বাঁধের (ডিএনডির) অভ্যন্তরে শুষ্ক মৌসুমে সেচ প্রদান এবং বর্ষা মওসুমে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য সেচ খাল ৯টি, ডিটিও খাল ৯টি, আউট লেক খাল এবং ১০টি নিষ্কাশন খালসহ এক কিলোমিটার দীর্ঘ ইনটেক খাল ও ১৩ কিলোমিটার দীর্ঘ মেইন ক্যানেল টার্ন আউট খাল রয়েছে। এসব খাল দিয়ে জমিতে সেচ দেয়া ও পানি নিষ্কাশনের জন্য শিমরাইল পাম্প হাউজে প্রতিটি ১২৮ কিউসেক ক্ষমতাসম্পন্ন ৪টি পাম্প রয়েছে। সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প হাউজে নিয়মিত এসব পাম্প চালু থাকলেও পানি কমছে না। নিয়মিত বৃষ্টি হওয়ায় এবং বেদখল হওয়া নিষ্কাশন খালে পানি না যাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি। এরফলে আষাঢ়ের মাঝামাঝিতে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিতে পারে বলে আশংকা করছে বাসিন্দারা।ভুক্তভোগীরা জানায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে বাড়িঘর, কল-কারখানা, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা নির্মিত হওয়ায় ডিএনডিবাসী প্রতি বছরই জলাবদ্ধতার কবলে পড়ছে। ডিএনডির অভ্যন্তরের বসত-বাড়ি, রাস্তা-ঘাটে বর্ষায় জমে থাকা পানি প্রধান নিষ্কাশন খালে যেতে না পারায় এসব এলাকার লাখ লাখ বাসিন্দা জলাবদ্ধতার শিকার হয়ে চরম দুর্ভোগের মধ্যে বসবাস করছে।গত কয়েকদিনের বর্ষণে ডিএনডির অভ্যন্তরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া, পশ্চিম কদমতলী, মিজমিজি, সাহেবপাড়া, পাইনাদি, কালাহাতিয়ারপাড়, সিআইখোলা, জালকুড়ি, ধনকুন্ডা, পাঠানটুলি, পাইনাদী নতুন মহল্লা, বাগমারা, পশ্চিম সানারপাড়, মজিববাগ, কুতুববাগ, রসুলবাগ, নিমাই কাসারী, ডেমরার মাতুয়াইল, আমবাগান, মৃধাবাড়ি, কোনাপাড়া, যাত্রাবাড়ীর শনির আখড়া, রায়েরবাগ, টেংরা, বকসনগরসহ বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার ঘর-বাড়িতে পানি প্রবেশ করেছে। ঘরে পানি বাইরে পানি। দিন-রাত পানিতেই থাকতে হচ্ছে। সাথে রয়েছে শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্য, স্যুয়ারেজের ময়লা পানি। এসব থেকে যেন তাদের রক্ষা নেই। তবে জলাবদ্ধতা থেকে ডিএনডিবাসীদের রক্ষা করতে সরকার ৫৫৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়নের জন্য প্রকল্প তৈরী করেছে। এ প্রকল্পে টাকা ছাড়া না পাওয়ায় এখনো কাজ শুরু করা হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। তবে আগামী নভেম্বরের মধ্যে কাজ শুরু হতে পারে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা। এদিকে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার চিটাগাং রোডের খান্কা জামে মসজিদ মার্কেট, হক সুপার মার্কেট, ওয়াজউদ্দিন সুপার মার্কেট ও নিবির মার্কেটের ব্যবসায়ীসহ নয়াআটি মুক্তিনগর এবং দক্ষিন মাদানীনগরের কমপক্ষে দুই শতাধিক এলাকাবাসী মানববন্ধন করে। মানববন্ধন শেষে মহাসড়কের উত্তর পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের পানি নিস্কাশন খাল একটি শপিং মল কর্র্তক ভরাট করায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানায়। শিমরাইলস্থ পাম্প হাউজের নির্বাহী প্রকৌশলী মো: আবু তালেব জানান, ১২৮ কিউসেক পানি নিষ্কাশন ক্ষমতাসম্পন্ন ৩ টি পাম্প চলছে। বর্তমানে ৪টি পাম্প চালালে খালের বাঁধর ভেঙ্গে যাবে বিধায় ৩টি চালু রয়েছে। তিনি আরো জানান, নিষ্কাশন খালে পলিথিনসহ বিভিন্ন বর্জ্য না থাকলে পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হতো। এসময় তিনি ডিএনডিবাসীদের খালে পলিথিনসহ বর্জ্য না ফেলতে এবং জলাবদ্ধতা নিয়ে আতংকে না থাকার পরামর্শ দিয়েছেন।

 

পরে

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

আগে

না’গঞ্জে ভিন্নমাত্রার মোবাইল শো রুম উদ্বোধন করলেন অয়ন ওসমান

আগে
না’গঞ্জে ভিন্নমাত্রার মোবাইল শো রুম উদ্বোধন করলেন অয়ন ওসমান

না'গঞ্জে ভিন্নমাত্রার মোবাইল শো রুম উদ্বোধন করলেন অয়ন ওসমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.