বিজয় বার্তা ২৪ ডট কম
ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে শরিফা আক্তার খাদিজা (২০) নামে এক গার্মেন্টস কর্মী। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বিবাদের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। শরিফা আক্তার খাদিজার ১ বছর পূর্বে হৃদয় নামে এক যুবকের সাথে বিয়ে হয়। তার পিতার নাম আবুল কালাম। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বিবাদ চলছিল। সে ইব্রাহিম টেক্স্রটাইলের ইউুনয়ন ফ্যাশনে চাকরী করতো। গতকাল দুপুরে ডিউটির পর বাসায় গিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন খাদিজার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।
