বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কাজী মনিরুজ্জামান বলেছেন,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গঠনের মূল লক্ষ্য হচ্ছে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে জয়লাভ করা। আগামী আইনজীবী সমিতির নির্বাচনে ফুল প্যানেলে জিততে পারলে ফোরাম গঠনের স্বার্থকতা আসবে। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নব গঠিত কমিটির সদস্যরা জেলা বিএনপি’র সভাপতির সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (১৫ জুন) রূপগঞ্জে কাজী মনিরুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠানে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় নতুন কমিটির সদস্যরা জেলা সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কাজী মনিরুজ্জামান আরো বলেন, আমাদের জেলায় যারা নতুন ভোটার আছেন, তাদের ভোটার তালিকায় অর্šÍভূক্ত করার ব্যবস্থা করতে হবে আমাদের নিজ দায়িত্বে। কেন্দ্র থেকেই আমাদের প্রতি এমন নির্দেশনা দেওয়া হয়েছে। আর এ থেকেই আমরা বুঝে নিতে পারি, আগামী নির্বাচন মাথায় রেখেই দল এগুচ্ছে। তাই যে যার অবস্থান থেকে সব বিভেদ বিভক্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করতে হবে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর জেলা বিএনপি’র সভাপতি কাজী মনিরুজ্জামানকে আশ্বাস্ত করে বলেন, আগামী আইনজীবী সমিতির নির্বাচনে ফুল প্যানেলে বিজয়ী হওয়া সম্ভব হবে ইনশায়াল্লাহ।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সহ সভাপতি এড. খন্দকার আজিজুল হক হান্টু, সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, ১ম যুগ্ম সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, ২য় যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধাণ,যুগ্ম সম্পাদক এড. শেখ আনজুম আহমেদ রিফাত,যুগ্ম সম্পাদক এড. রাসেল মিয়া,প্রচার সম্পাদক এড. সুমন মিয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এড. ইকবাল আহমেদ মানিক, সহ সাংগঠনিক সম্পাদক এড. হুমায়ুন কবীর হৃদয়, এড. সামসুল আরেফীন টুটুল, এড. মাহফুজ মিয়া,এড. উমর ফারুক, এড. ফজলুর রহমান ফাহিম, এড. শিপলু মল্লিক, এড. হেলালউদ্দিন, এড. মাসুদ, এড. রাজিব মন্ডল প্রমূখ।
