বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের চাষাঢ়াস্থ হোয়াইট হাউস রেস্টুরেন্টে এই সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন মহানগরের সভাপতি গিয়াসুদ্দীন মহা. খালিদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাও. হোসাইন মুহাম্মদ কাওসার বাঙ্গালী, বিশেষ অতিথি মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা দ্বীনি সংগঠনের সাধারণ সম্পাদক আলী হোসেন কাজল মাষ্টার আরোও উপস্থিত ছিলেন, মহানগর ইসলামী যুব আন্দোলনের সহ সভাপতি মুহাম্মদ সোহাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ শেখ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মুহা. আব্দুল্লাহ ফিরোজ, অর্থ সম্পাদক আবদুল মতিন হাবিবী, প্রচার সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, প্রকাশনা সম্পাদক হাফেজ রবিউল ইসলাম প্রমুখ ।
পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় করে দোয়া পরিচালনা করা হয় ।

