বিজয় বার্তা ২৪ ডট কম
গত ১৩ জুন(মঙ্গলবার) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানা পুলিশ ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল হাসান কাকনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানার এসআই মাজেদ আলী গোপন সংবাদের ভিক্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় মাদকের অভিযান চালায় । এঅভিযান চালিয়ে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল হাসান কাকন (৩৮) কে গ্রেপ্তার করে। সে ঐ এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় এসআই মাজেদ মিয়া বাদী হয়ে কাকনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
