বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার কুতুবপুর লাকীবাজার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষে মারামারিতে মহিলাসহ উভয় পক্ষের আহত-৬ । এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নাজমা নামের এক পক্ষ লিখিত অভিযোগ করেছ্। আর এই ঘটনা ঘটেছে গত ৭ জুন বিকাল সাড়ে পাঁচ টায় । আহতরা হলো, রাহাদ,কাজল, নাজমা, মীম, রাব্বি, ও তার মা।
এলাকা সূত্রে জানাযায়, ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকী বাজার এলাকায় ফারুক হোসেনের স্ত্রী নাজমা বেগমের সাথে একই এলাকার হাবিব ওরফে হইব্বার সাথে বিরোধ চলে আসছে । এই পূর্ব বিরোধের জের ধরে গত ৭ জুন বিকেলে ঝগড়া হয় । এ সময় কথা কাটাকাটিতে উত্তেজিত হয়ে এক াপরকে গাল মন্দ মারামারি সংঘটিত হয়। হাবিব ও তার সহযোগিরা মিলে নাজমা ও তার বোন কাজল ,মীম, শিশু সন্তান রাহাদ(৫)কে মারধর করেছে।এসময় নাজমাও বটি নিয়ে হইব্বার ছেলে রাব্বি(২৬) কুপিয়ে জখম করার চেষ্টা করেন। ছেলেকে মারতে দেখে হইব্বা মহিলাদেরকে মারধর করেছে হাবিব জানায়।
নাজমা জানান, হইবআবা গায়ের জোরে সে যখন তখন মহিলাদের উপর চড়াও হয়। সে প্রায়ই মহিলাদেরকে মারধর করে।
