বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন ঈদকে সামনে রেখে বন্দর থানায় দালাল চক্র, তদবিরকারক ও পুলিশ র্সোসের আনাগোনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এমন কথা জানিয়েছে সচেতন মহল। তারা আর জানিয়েছে, ঈদের দিন যতই ঘনিয়ে আসচ্ছে বন্দরে দালাল চক্র, পুলিশ র্সোস ও তদবিরকারকদের উৎপাত বন্দর থানায় ততই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বন্দরে পুলিশ র্সোসরা থানায় কর্মরত পুলিশ অফিসারদেরকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে তাদেরকে মাদকসহ গ্রেপ্তার করে থানা নিয়ে আসচ্ছে। অন্যদিকে ওই পুলিশ র্সোসের সহযোগিতায় বন্দরের এক শ্রেণীর দালাল চক্র ও ক্ষমতাসিন দলের তদবিরকারকরা রাতে থানায় এসে বন্দর থানার কর্মরত অফিসারদের কাছে জোর তদবির চালিয়ে মোটা অংকের উৎকোচ দিয়ে ম্যানেজ করে উক্ত মাদক ব্যবসায়ীদেরকে থানা থেকে ছাড়িয়ে আনছে। থানায় তদবিরকারিদের মধ্যে অধিকাংশই আওয়ামীলীগ বা জাতীয় পার্টিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলে অপর একটি সূত্রে জানা গেছে। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে বন্দর থানায় কর্মরত এক দারগা জানিয়েছে, বন্দর থানায় তদবির কারকদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বন্দরের কিছু নেতাদের জোর তদবিরের কারনে অনেক সময় আমাদের কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
