বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার পঞ্চবটি গুলশান সড়ক এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বংকিম চন্দ্র মন্ডলের সাথে তারই চাচাতো ভাই নকুল চন্দ্রের মারামারি হয়েছ্ ে। এই মারামারির ঘটনাটি ঘটেছে গত ১০জুন ( রোববার) রাতে। এতে উভয় পক্ষের মধ্যে ৩ জন আহত হয়েছে। আহতরা হলো, বংকিম চন্দ্র মন্ডল(৪৮),সন্তোষ মন্ডল (৫৬),এবং নারায়ণ মন্ডল (৩৪)।এব্যাপারে আওয়ামীলীগের একটা পক্ষ থানায় এসে বংকিম চন্দ্র মন্ডলের পক্ষে সাফাই গাইলে পুলিশ অনিক মন্ডল(৩৮) কে আটক করেন।
এলাকা সুত্রে জানাযায়.ফতুল্লার পঞ্চবটি এলাকার গুলশান সড়ক এলাকায় মৃত ভজেন্দ্র চন্দ্র মন্ডলের ছেলে বংকিম চন্দ্র মন্ডলের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ১০ জুন রোববার রাতে বংকিম ,নকুল ,নারায়ণ এর মধ্যে মারামারি হয়। বংকিমের পক্ষ নিয়ে এনায়েত নগর আওয়ামীলীগের কিছু নেতা সেল্টারে বংকিম অভিযোগ করে। পরে পুলিশ গিয়ে কার্ত্তিকের ছেলে নকুল কে আটক করে থানা হজতে রাখেন।
