বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নব গঠিত কমিটিতে অবাঞ্চিত ঘোষণা করে আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত তৈমুর পন্থী আইনজীবীরা । রবিবার দুপুরে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের স্বঘোষিত অগণতান্ত্রিক স্বৈরাচারী অবৈধ কমিটি মানি না মানবো না বলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তারা ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এড. হামিদুর রহমান ভাষানী বলেন, মাহবুব উদ্দিন খোকন একজন খয়রাতি নেতা । সে গত ৬ জুন আইনজীবী ফোরামের ইফতার পার্টিতে এসে বলে নারায়ণগঞ্জের এমপিরা খয়রাতি এমপি । ঠিক আছে তারা তো নির্বাচিত এমপি না । কিন্তু খোকন বিগত বিএনপির আন্দোলন সংগ্রামে আসেননি । কোন মামলা ও খায়নি । সে সুপ্রিম কোর্টে বসে বসে আওয়ামী লীগের দালালি করেছে । বিএনপির চেয়ারপার্সন ও বিএনপির কোন নেতাকর্মীদের মামলা পরিচালনা করেননি।
তিনি আরো বলেন, নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোন আইনজীবী নেতা নয়। সে আড়াইহাজার জাতীয় পার্টির নেতা ছিল। পরে এই নেতার ঐ নেতা ধরে ধরে বিএনপিতে আসে। প্রকৃত পক্ষে সে বিএনপির কোন নেতাই না । এই কমিটিতে কোন ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। এই কমিটি কোন বৃত্তি নেই। তাই অতিলম্বে খোকনের পকেট কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে । তা নাহলে আমরা কঠোর আন্দোলন সংগ্রাম পালন করবো এবং খোকনের পূষ্পপলিতা দাহন করা হবে ।
এ সময় এড. আব্দুল বারী ভূঁইয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন এড. বোরহানউদ্দিন সরকার, এড. আজিজ মোল্লা, এড. আলী হোসাইন, এড. ওমর ফারুক, এড. শরিফুল ইসলাম শিপলু, এড. শহীদ সারোয়ার, এড. মোস্তাক আহমেদ, এড. নুরুল আমিন মাসুম, এড. শামসুজ্জামান খোকা, এড. এসময় এম গালিপ, এড. গোলাম খসরু, এড. লিয়ন ইসলাম, এড. বাহাউদ্দিন, এড. গোলাম আযম, এড. মিনা, এড. মহসিন মিয়া, এড. মোঃ ওয়াসিম, এড. মোঃ সুমন, এড. নবী হোসেন, এড. আশরাফুল ইসলাম সিরাজী সহ অনেকেই ।

